হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব কালি পুজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার রাতে, চাঁপাইনবাবগঞ্জেও কালিপুজা আয়োজনের সকল প্রস্তুতি সম্পূন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের বড় ইন্দারা এলাকায় কালিতলায় প্রায় দু’শ বছরের পুরোনো কালিমাতার মন্দিরে (বুড়া কালির মন্দীর) গিয়ে দেখা যায়, প্রতিমা শিল্পী শ্রী লাবু পাল ও শ্রী নয়ন পাল তুলির শেষ আঁচড়ে নিপুন হাতে রং করে চলেছেন।
প্রতিমা শিল্পী শ্রী লাবু পাল জানান, তিনি প্রায় ১৫টির মত প্রতিমা তৈরী করেছেন এবার কালি পুজায়, সবচেয়ে বড় প্রতিমা হল এই মন্দিরের। তিনি জানান, এ প্রতিমা তৈরীতে ৮ হাজার টাকা পেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় কালিপুজা হয় কালিতালার এ মন্দিরে বলে অনেকের কাছেই বুড়া কালির মন্দির নামে পরিচিত। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়েছে, মন্দিরের এক পাশের ছাদ ভেঙ্গেছে অনেক আগে। মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেয়া জরুরী বলে মনে করেন আগত দর্শনার্থীরা। মৌটুসী চৌধুরী নামে এক দর্শনার্থী বলেন, চাঁপাইনবাবগঞ্জের সবচেয়ে বড় মন্দির এটি, সবচেয়ে বড় পুজা হয় এখানে তারপরও মন্দিরটি সংস্কার হচ্ছে না দীর্ঘদিন থেকে, এটা কষ্টদায়কও বটে।
এদিকে পুজাকে ঘিরে হিন্দু সম্প্রদায়ের পরিবার গুলোতে বিশেষ খাবারের বিশেষ আয়োজন করতে দেখা যায়।
কালিমাতা মন্দিরের সাধারণ সম্পাদক স্বরুপ কুমার মন্ডল জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুজার শুরু হয়ে শেষ রাত পর্যন্ত চলবে। শুক্রবার দুপুরের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে আয়োজন। মন্দিরের জরাজীর্ন পরিবেশের বিষয়ে তিনি বলেন, মন্দিরটি অনেক পুরোনো প্রায় ২০০ বছর হবে, তাই মন্দিরটি সংস্কারে সরকারি উদ্যোগ জরুরী।
বিজ্ঞাপন
src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347"
crossorigin="anonymous">
কেনাবেচা — পোস্ট
পোস্ট লোড হচ্ছে...
বাসা ও জমি — পোস্ট
পোস্ট লোড হচ্ছে...
কৃষি — পোস্ট
পোস্ট লোড হচ্ছে...
দর্শনীয় স্থান — পোস্ট
পোস্ট লোড হচ্ছে...
Blog Archive
-
▼
2017
(120)
-
▼
October
(39)
- সুশাসনে দেশ সেরা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা (ভিডিও)
- জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে শ...
- শিবগঞ্জে মহিলা ডিগ্রি কলেজে মতবিনিময় সভা
- আমের কেজি ৫০০ টাকা
- প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রা ও আলোচনাসভা করবে জাসদ
- অক্টোবর বিপ্লবের শতবার্ষিকী উদযাপন > খিয়েটার চাঁপা...
- চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ তিন জঙ্গী আটক
- চাঁপাইনবাবগঞ্জে গানপাউডারসহ তিন জঙ্গী আটক
- মাদক মামলায় যুবকের মৃত্যুদন্ড
- বর্ণাঢ্য আয়োজনে চাঁপাইনববাগঞ্জে অক্টোবর বিপ্লবের শ...
- চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প
- চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত
- নাচোলে কমিউনিটি পুলিশিং ডে পালিত
- নাচোলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ
- অনুর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণের স...
- ছাত্রদলের কাউন্সিলে মারামারি
- হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভা...
- শিল্পকলা একাডেমির নতুন উদ্যোগ প্রতি রবিবারের আয়োজন...
- নিজেদের মধ্যে মারামারি : কমিটি ঘোষনা না করেই শেষ ছ...
- শোভাযাত্রা
- গ্রীনভিউ স্কুলে সততা স্টোর
- সেই মরিয়ম পেল সেলাই মেশিন
- রামিম আওয়ামী ছাত্রলীগে
- রামিম হোসেন যোগ দিচ্ছেন আওয়ামী ছাত্রলীগে
- চাঁপাইনবাবগঞ্জে ৫দিনের ব্যবধানে একই কায়দায় তিন দো...
- জরাজীর্ন কালিমাতার মন্দিরটি সংস্কার জরুরী
- জরাজীর্ন কালিমাতার মন্দিরটি সংস্কার জরুরী
- বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ...
- “শিশু পেলে অধিকার, খুলবে নতুন বিশ্বদ্বার”
- বক্তব্য দিচ্ছেন লেখক শিবির সভাপতি আলী আশরাফ
- বিপ্লবী চে গুয়েভারার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে চাঁপা...
- চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল র্যাবের অভিযানে ধরা প...
- কলেজছাত্র মাসুদ রানা হত্যা মামলায় সন্দেহভাজন দুইজন...
- অগ্রণী ব্যাংক সিবিএ নির্বাচন সম্পন্ন
- বাংলাদেশের বৃহৎ আম বাজার‘কানসাট আম বাজার’
- চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ
- চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক স্থান
- প্রীতিলতার আত্নাহুতি দিবসে,বক্তব্য দিচ্ছেন শাহনেয়া...
- অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগ...
-
▼
October
(39)

