মানুষের জীবন
কলমে : মোহাম্মদ সহিদুল আলম
মানুষের জীবন বড়ই অদ্ভুত! কখনো আনন্দ আবার কখনো মেঘলা আকাশের মতো বেদনায় ভরপুর!
ঘুমিয়ে গেলে মনের অজান্তেই মানুষ কথা বলেন। স্বপ্নে বিভোর হয়ে কখনো মিষ্টি হাসি, কখনো কাঁদেন!
আলোর প্রদীপে জ্বেলে উঠে আলো, আর মানুষের মনের গভীরে হঠাৎ করেই আলো নইতো অন্ধকারাচ্ছন্ন!
মানুষ চাইলেও সব দুঃখ কষ্ট প্রকাশ করতে পারেন না, নিরুপায়! বেদনার বৃষ্টি অনবরত রয় দীর্ঘ দিন!
ধনী দেশে নদীর তীরে বসবাস স্বপ্নের! আর সোনার বাংলাদেশে নদীর তীরে
বসবাস, ভাঙন আর দুঃস্বপ্নের!
মায়ের আদর আর মাতৃভূমি সকলের কাছেই প্রিয়। জীবন হারানোর ভয় সকলের! মানুষের জীবন বৈচিত্রময়!
রচনাকাল :
২২শে জুলাই ২০২৬ইং
কোলম্ব, ফ্রান্স।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


0 Comments:
Post a Comment