বিজ্ঞাপন



নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে যাওয়া ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নাচোল:

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের হাটবাকইল বাজারে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনের ভেতর থেকে নয়ন (১৮) নামে এক ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত নয়ন হাটবাকইল এলাকার আব্বাসের ছেলে।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তালা খুলে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ডাল, তেল, চিনি ও অন্যান্য টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ এমদাদুল হক জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পর গোডাউনে তল্লাশি চালিয়ে ভেতর থেকে নয়নের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। পরে ঘন ধোঁয়ায় কিছু দেখতে না পেরে সেখানেই আটকা পড়েন এবং শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার কারণ ও সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">