নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা
লুথারেন মিশন হাসপাতাল ট্রেনিং সেন্টারে শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক
দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
দাতা সংস্থা মেনোনাইট সেন্ট্রাল কমিটি
(এমসিসি) বাংলাদেশ-এর সহযোগিতায় ন্যাশনাল এজেন্সি ফর গ্রিন রেভ্যুলেশন
(NAGR) বাস্তবায়িত “মাতৃভাষার মাধ্যমে বহুভাষা শিক্ষা কার্যক্রম”-এর আওতায়
২২ ও ২৩ জুলাই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রকল্পের আওতাধীন ২০টি
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক
ছিলেন এমসিসি বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার জেমস কিস্কু। সহযোগিতা করেন
NAGR-এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ হেমব্রম ও স্কুল সুপারভাইজার নেলসন
হাঁসদা।
প্রশিক্ষণে শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাগত আচরণবিধি, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যবহারিক অনুশীলন, দলীয় আলোচনা ও
মতবিনিময়ের মাধ্যমে বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
NAGR-এর প্রোগ্রাম ম্যানেজার প্রদীপ
হেমব্রম জানান, সংস্থাটি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চারটি উপজেলায়
২০টি সাঁওতালি ভাষার প্রাক-প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে। এছাড়াও শান্তি
স্থাপন, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য
সচেতনতা নিয়ে কাজ করছে।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ
শিক্ষক-শিক্ষিকাদের শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা ও দক্ষতা বাড়াবে এবং
বিদ্যালয়ে শিশুদের জন্য নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


0 Comments:
Post a Comment