বিজ্ঞাপন



প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক ভোলাহাট সংবাদ’, অনলাইন নিউজ পোর্টাল ভোলাহাট চিত্র, বরেন্দ্র নিউজ, রহনপুর বার্তা, রহনপুর নিউজ সহ কয়েকটি গণমাধ্যমে গত ১৫ আগষ্ট/২০ প্রকাশিত ‘সিন্ডিকেট চক্র হাতিয়ে নিচ্ছে প্রতিবন্ধির টাকা’ শিরোনামে সংবাদটির প্রতিবাদ করেছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কারিগরি প্রশিক্ষক শাহানাজ পারভিন ও রহনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রতিবাদ লিপিতে তারা জানান, প্রকাশিত সংবাদে মিথ্যা তথ্য দেয়া হয়েছে। সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন এবং সংবাদটি প্রকাশ করে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। রহনপুর ইউনিয়নে প্রতিবন্ধি, বিধবা ও বয়স্ক ভাতার নাম করে কারো কাছ থেকে জোর করে টাকা আদায় করা হয়নি। সুতরাং ইউপি সদস্য ও গ্রাম পুলিশসহ কেউ এ ঘটনায় জড়িত নয়। তারা উক্ত সংবাদটি প্রকাশের তীব্র প্রতিবাদ করেছেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। 

 

 

 

আমাদের ইউটিউব চ্যালেন সাবস্কাইব করতে ক্লিক করুন https://bit.ly/2Oe737t কনটেন্ট চুরি আপনার মেধাকে অলস করে তুলে, আমরা এ নিন্দনীয় কাজকে নিরুৎসাহিত করি। এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

About chapainawabganj tv

0 Comments:

Post a Comment

বিজ্ঞাপন

src="https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5331163805288347" crossorigin="anonymous">